1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন হাফিজ তালুকদার চুনারুঘাটে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি চুনারুঘাটে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করলেন এমপি ফয়সল। মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণের চেইন স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক অবৈধ বালুঘাট থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম

বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে মূল্যবান সেগুন গাছ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আজিমাবাদ গ্রামের মোঃ কুতুব মিয়া (৩৯) এবং কালিচুং (কাচুয়া) গ্রামের মোঃ কাউছার মিয়া (৩৩)।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত থেকে ৮ মে ভোরের মধ্যে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে দুটি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি চুনারুঘাট থানার এফআইআর নং-১৬ ও জিআর নং-৯৯/২০২৬ হিসেবে রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোহাম্মদ তারেক নাজির জানান, স্থানীয় তদন্ত, গোপন তথ্য সংগ্রহ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে এবং প্রযুক্তিগত তথ্যের সাথেও মিল পাওয়া গেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এদিকে চুরি হওয়া কাঠ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে আসামীদের রিমান্ড আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের জেল হাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট