1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দল ক্ষমতায় যা খুশি করা যাবে না—কর্মীদের সতর্ক করলেন এমপি ফয়সল চুনারুঘাটে লাগুলিয়া নদী দখলের মহোৎসব: কৃষিকাজ হুমকির মুখে, সাংবাদিককে হুমকি চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন। চুনারুঘাটে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ

শহীদ বুদ্ধিজীবী দিবসে হবিগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:আজ ১৪ ডিসেম্বর ২০২৫, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এদেশীয় দোসরদের সহযোগিতায় পাক-হানাদার বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তান—গবেষক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে। জাতিকে মেধাশূন্য করতেই সংঘটিত হয়েছিল এই নির্মম গণহত্যা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা জানান হবিগঞ্জের পুলিশ সুপার মহোদয়।

এ সময় জেলা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও ত্যাগ থেকে প্রেরণা নিয়ে দেশ ও জনগণের সেবায় সর্বদা নিবেদিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট