নোমান মিয়া , চুনারুঘাট থেকে:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী আলহাজ্জ্ব এস. এম. ফয়সলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দুই উপজেলায় এ নিয়ে আলোচনা ও প্রত্যাশা জোরদার হয়েছে।
ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বর্ষীয়ান নেতা, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এস. এম. ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গিয়াস উদ্দিন ওরফে তাহেরি (মোমবাতি প্রতীক) পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। প্রায় এক লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় এ আসনে তার জনপ্রিয়তা আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
নির্বাচনে জয়ের পর থেকেই চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সভা-সমাবেশে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। বক্তারা বলছেন, সীমান্তঘেঁষা এ অঞ্চলে চা বাগান, পর্যটন, শিল্পায়ন, কৃষি, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ প্রয়োজন। সরকারের উচ্চপর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।
রানীগাঁও ইউনিয়নের কৃষক আবদুল খালেক বলেন, “আমরা ধান চাষ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু সড়ক ব্যবস্থার দুরবস্থার কারণে ন্যায্য মূল্য পাই না। এলাকার উন্নয়নের জন্য শক্ত নেতৃত্ব প্রয়োজন। তাই আমরা চাই এস. এম. ফয়সল ভাই মন্ত্রী হন।”
গাজীপুর ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী রহিম উদ্দিন বলেন, “যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় ব্যবসা-বাণিজ্যে পিছিয়ে আছি। শিল্প-কারখানা নেই, কর্মসংস্থানও সীমিত। আমাদের এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হলে তাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া প্রয়োজন।”
চা শ্রমিক নেত্রী খায়রুন আক্তার বলেন, “চা শ্রমিকদের ভূমির অধিকার দীর্ঘদিনের দাবি। এস. এম. ফয়সল ভাই মন্ত্রী হলে আমাদের দাবি বাস্তবায়নে অগ্রগতি হবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রিসভায় স্থান পেলে এস. এম. ফয়সলের মাধ্যমে হবিগঞ্জ-৪ আসনসহ পুরো জেলার উন্নয়নে নতুন গতি সঞ্চার হ