1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন। চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ,ছাত্রদল নেতা ইমনের প্রতিবাদ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড। চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাটে দিনব্যাপী অভিযান: ৪ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ মুড়ারবন্দে সুন্নী যুব সংঘের উদ্যোগে ১৫তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনাদের সন্তান গরিব থাকবে না: সৈয়দ ইশতিয়াক আহমদ।

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সেবাপ্রার্থী মায়েদের জন্য মানবিক ও জনবান্ধব উদ্যোগ হিসেবে “মা ও শিশু কর্নার” চালু করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ কর্নারের উদ্বোধন করেন হবিগঞ্জের মান্যবর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উদ্বোধনকালে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, সেবাপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “মা ও শিশু কর্নার”-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধাও রয়েছে। এর ফলে মায়েরা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুরাও থাকবে নিরাপদ ও আনন্দময় পরিবেশে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কার্যালয়ে আগত মা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেবার গুণগতমান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মানবিক প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগটি হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট