1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন। চুনারুঘাটে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের এলাকায় বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ। তিনি বলেন, সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীন। এ সময় তিনি বলেন, সরকার দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
স্থানীয়রা জানান , বুচিনালা খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে, সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট