
স্টাফ রিপোর্টার:হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও মাঠ জরিপ। এতে স্থানীয়দের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন আসাদুজ্জামান সৈকত।
তিনি ৬নং ওয়ার্ডের সর্বজন শ্রদ্ধেয় সাবেক কাউন্সিলর ও পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বাজার ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি মরহুম আব্দুল জলিল সাহেবের সুযোগ্য সন্তান হিসেবে পরিচিত। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান সৈকত দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।
সাম্প্রতিক মাঠ জরিপে দেখা গেছে, ৬নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের বড় একটি অংশ তাকে আগামীর জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। তরুণ ও প্রবীণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য।
এলাকাবাসীর মতে, সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে আসাদুজ্জামান সৈকত আগামী পৌরসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।