1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎চুনারুঘাটে বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার বাহুবলে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’র যাত্রা শুরু: সভাপতি কেফায়েত, সম্পাদক কাউসার। চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত। পাগলার গল্প পেরিয়ে—মনতলায় ট্রেন থামাতে পারবেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম? চুনারুঘাটে অসুস্থ কৃষকদল সভাপতির খোঁজ নিলেন চীফ প্রসিকিউটর। মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চুনারুঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ‘সমতা ফাউন্ডেশন’-এর কমিটি ঘোষণা, উন্নয়নের প্রত্যাশা এলাকাবাসীর

‎চুনারুঘাটে বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে


‎মো: জসিম মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নের উত্তর নরপতি (জাজিউতা) এলাকায় বসতবাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সেলিনা আক্তার (৩০) চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সেলিনা আক্তারের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা বাড়ির চারপাশের টিনের বেষ্টনী, মূল গেইট এবং ঘরের জানালা ভাংচুর করে ক্ষতিসাধন করে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জমি দখলের উদ্দেশ্যে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও মারধর করে আসছিল।
‎ভুক্তভোগী জানান, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পুলিশ না এলে বড় ধরনের প্রাণহানি ও লুটপাটের ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
‎এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়।
‎এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট