1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির

পাগলার গল্প পেরিয়ে—মনতলায় ট্রেন থামাতে পারবেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৪৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেন থামানোর দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক দশক ধরে মানববন্ধন, প্রতিবাদ সভা ও নানা কর্মসূচির মাধ্যমে এই দাবি তুলে ধরা হলেও এখনো বাস্তবায়ন হয়নি।
সর্বশেষ ২৪ মার্চ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “মনতলা স্টেশনে ট্রেন থামানো হবে। এ বিষয়ে রেলমন্ত্রী মহোদয়ের সাথেও আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
তার এ আশ্বাসে স্থানীয়দের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এলাকার বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ মনে করছেন, দীর্ঘদিনের এই দাবি এবার বাস্তবায়নের পথে এগোতে পারে। এর আগে “নিশান এনজিও” সংক্রান্ত ৫০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি।
এদিকে, মনতলা স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি নতুন করে জোরালো হয়েছে।
স্থানীয়দের মধ্যে প্রচলিত একটি লোককথা অনুযায়ী, একসময় গেদু শাহ পাগলা নামের এক ব্যক্তি নাকি মনতলা এলাকায় চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছিলেন। যদিও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তবুও গল্পটি এখনো লোকমুখে প্রচলিত রয়েছে।
সবশেষে এলাকাবাসীর প্রত্যাশা—নিজ এলাকার সন্তান ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম আন্তরিক উদ্যোগ নিয়ে মনতলা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ নিশ্চিত করবেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট