1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পুলিশের জালে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার। চুনারুঘাটে ‘ইয়াবা কাজল’ গ্রেপ্তার, স্বস্তিতে পৌরবাসী চুনারুঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার, র‌্যাবের হাতে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩ চুনারুঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চুনারুঘাট বাজারে যানজট নিরসনে পৌরসভার অভিযান, অবৈধ পার্কিংয়ে সতর্কতা এমপি এসএম ফয়সালকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘকে মাদ্রাসার সংবর্ধনা চুনারুঘাটের রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন। জামিনে বেরিয়েই ফের বন উজাড়ের অভিযোগ, প্রধান আসামি কুদ্দুসের বিরুদ্ধে নতুন করে গাছ পাচারের অভিযোগ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

মোঃ মিজানুর রহমান চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কার্যালয়ের পাশের দ্বিতীয় তলায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন চুনারুঘাট শামসুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা জহুর আলী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদায়ে হবিগঞ্জী মাওলানা তাফহিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ঈদ্রিস আলী, সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নুরুল ইসলাম তোতা, বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান মাসুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ মাওলানা আতাহার আলী।

তিনি বলেন, “আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে হাজিদের যথাযথ মর্যাদা দিয়ে হজ ও ওমরার সব কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করে আসছি। ব্যবসার নামে আল্লাহর মেহমানদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতে চাই না। ১৯৮৩ সাল থেকে আমি পবিত্র সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আজ পর্যন্ত কোনো হাজির সঙ্গে প্রতারণা করিনি। বর্তমানে কিছু হজ ও ওমরা ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে বক্তারা আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মাওলানা আতাহার আলীর দীর্ঘদিনের সততা, অভিজ্ঞতা ও সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা হজ ও ওমরা পালনকারীদের বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করারও পরামর্শ দেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হজযাত্রীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট