1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবককে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান খাঁন, সম্পাদক নোমান মিয়া চুনারুঘাটে মসজিদের জমি কেটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় সভা

চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে অর্থায়ন এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে মোট ১ হাজার ৮০০টি করে বৃক্ষ রোপণ করা হবে। একইসঙ্গে তৃণমূল পর্যায়ে পরিবেশের উন্নয়ন ও সবুজায়ন নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের আহ্বান—পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চুনারুঘাটকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট