
নিজস্ব প্রতিবেদক:দৃঢ় ব্যক্তিত্ব, অভিন্ন লক্ষ্য ও দেশগঠনের প্রত্যয়—এক ফ্রেমে দেখা গেল দেশের দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে। তাঁরা হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
এক সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে তাঁদের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তাঁদের এই সাক্ষাৎ ও মতবিনিময় বিশেষ তাৎপর্য বহন করে।
দুই বিশিষ্ট ব্যক্তিত্বের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত যেন দেশ ও মানুষের কল্যাণে অভিন্ন লক্ষ্যে এগিয়ে চলার এক অনন্য প্রতিচ্ছবি।