1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

প্রভাষক মুহাম্মদ আবদুল করিম পুনরায় শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সমাজসেবক চুনারুঘাটের অতি পরিচিত মুখ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আবদুল করিম পুনরায় জাতীয় ভিত্তিক শ্রমিক সংগঠন ‘শ্রমিক মজলিস’-এর কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল ঢাকার পুরানা পল্টনের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে সংগঠনটি শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
এছাড়া তিনি জাতীয় ভিত্তিক ২২টি শ্রমিক সংগঠনের সম্মিলিত জোট ‘সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’-এর কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করে আসছেন।
শ্রমিক অধিকার রক্ষা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর অবদান শ্রমজীবী মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
তিনি পুনরায় দায়িত্বপ্রাপ্ত হওয়ায় চুনারুঘাট উপজেলায় আনন্দের জোয়ার বইছে। তিনি উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যেন ভবিষ্যতেও দেশ ও শ্রমজীবী মানুষের কল্যাণে অবিচল থাকতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট