1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

মাধবপুর থানা কর্তৃক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মাধবপুর থানাধীন শিমুলঘর বাজার ও ছাতিয়াইন বাজারের মাঝামাঝি একপালপুর এলাকায় ১৫ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে একটি অজ্ঞাতনামা পুরুষের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। পুলিশ সুপার, হবিগঞ্জ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মামলার তদন্তকালে সোস্যাল মিডিয়াসহ দেশের সকল থানায় ভিকটিমের ছবি প্রচার করে তথ্য আহ্বান জানানো হয়। বিভিন্ন থানার নিখোঁজ ডায়েরি ও পাওয়া ছবির সাথে মিলিয়ে ভিকটিমকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। এরই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ছায়া তদন্ত চালিয়ে ৮ মে ২০২৫ খ্রিঃ রাত ৮:৪৫ ঘটিকায় নোয়াপাড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের সাথে জড়িত মোঃ আবুল কালাম @ খোকন (২১) কে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করলে, সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পুলিশের চৌকস তদন্তে অন্ধকারে ঢাকা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট