1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

চুনারুঘাটে প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণ, ২ ভাই গ্রেফতার।

নোমান আহমেদ
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে
1-3840x2160-1-0#

 

 

চুনারুঘাটে প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটক সহোদর উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমান পুর গ্রামের আব্দুস শহিদ বুদিয়ার ছেলে আবু সিদ্দিক (৪০) ও আবু তাহের (৩৬)।
(১১ই মে)রবিবার সকালে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।গ্রেফতার কৃত দুইজন আপন ভাই ।
জানা যায়, ধর্ষিতা কিশোরী মানসিক ভারসাম্যহীন এবং ওই কিশোরী কে দীর্ঘদিন ধরেমএকটি চক্র পালাক্রমে ধর্ষন করে আসছিল। লাগাতার ধর্ষণের কারণে ভিকটিম প্রতিবন্ধী কিশোরী বর্তমানে সাত মাসের অন্তসত্ত্বা । ভিকটিমের পিতা আব্দুল খালেক বলেন, আমার মেয়ে ধর্ষণের শিকার হলে, আমি এলাকার কয়েকজন সমাজপতিদের কারণে আইনের আশ্রয় নিতে পারিনি।তারা আমাকে বিচার সালিশের মাধ্যমে উক্ত ঘটনা শেষ করে দিবে বলে আশ্বাস প্রদান করেন। কিন্তু এলাকার সমাজপতিদের চাহিদার মত ঘুষের টাকা দিতে পারি নাই বলে আমাকে জোরপূর্বক আইনের আশ্রয় নিতে বাধা প্রদান করেছে।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুর রহমান বলেন, ভিকটিম এবং ভিকটিমের পিতা থানায় আসার সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছি।আমরা দুইজনকে গ্রেফতার করতে পেরেছি। তাদের বিরুদ্ধে ভিকটিমের পিতা আব্দুল খালেক বাদী হয়ে চুনারুঘাট থানায় তিন জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা কয়েকজন আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মামলা নং-০৭ তাং১১/৫/২০২৫ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০,
ইন্সপেক্টর( তদন্ত )আরো বলেন যদি কোন সমাজপতি দ্বারা ভিকটিম এবং ভিকটিমের পরিবার নির্যাতনের শিকার হয়ে থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট