1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে জোর করে পুশইন করল বিএসএফ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে
1-3840x2160-1-0#

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ)ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে।

ভারত থেকে পুশইন করা জাহানারা বেগম জানান,তাদের কে প্রথমে আটক করে বিমানে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এর সবাই কে একসাথে করে মুখে কালো কাপর পরিধান করে এক পাহাড়ি রাস্তায় ছেড়ে দিয়ে বলে কেউ পিচনে থাকালে গুলি করবে বলে হুমকি দেয়।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্ত থেকে এদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়।

চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, বিএসএফ বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পার করে আমাদের ভূখণ্ডে পাঠিয়ে দিয়েছে। তারা বর্তমানে কালেঙ্গা বিওপিতে অবস্থান করছেন। তাদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি আরো জানান, ফেরত পাঠানোদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার বিকাল সাড়ে ৩টায় বিজিবি তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।

ঘটনার খবর পেয়ে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম মাহবুব ঘটনাস্থলে যান। তিনি বলেন,
ভারতের বিএসএফ ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান,ভারত থেকে পুশইন করা ১৯ জনের মধ্যে ৯জন নারী ২জন শিশু ও ৮ জন পুরুষ রয়েছে।তাদের কে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করেছি আদালতের আদেশ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট