1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে মাদ্রাসার ভূমিতে থানার সাইনবোর্ড ও সিসি ক্যামেরা লাগানোর প্রতিবাদ ও নিন্দা সর্বদলীয় সভায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:জামিয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলূম চুনারুঘাটের দক্ষিণাংশের ভূমিতে চুনারুঘাট থানা কর্তৃক সাইনবোর্ড স্থাপন ও সিসি ক্যামেরা লাগানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে সর্বদলীয় সভায়।
রবিবার বিকাল ৪টায় জামিয়ার দফতরে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভা থেকে এই দাবি জানানো হয়। অন্যথায় অনাকাঙ্খিত যেকোনো পরিস্থিতির জন্য চুনারুঘাট থানাকে দায়ী করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মুখলিছুর রহমান, বিএনপি চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, চুনারুঘাট উপজেলা জামাতে ইসলামীর আমীর মাওলানা ইদ্রিস আলী, সাধারন সম্পাদক মীর সাহেব আলী, মজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আব্দুর মজীদ ভূঁইয়া, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা প্রভাষক আব্দুল করীম, জামিয়ার উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সৈয়দ মুদাব্বির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দীন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আজীজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক মেম্বার এবং গণ অধিকার পরিষদের নেতা দুলাল মেম্বারসহ জামিয়ার সর্বস্তরের কমিটির সদস্যবৃন্দ, দেশখ্যাত মুরুব্বিয়ান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় বক্তব্য রাখেন। বক্তারা থানা ইনচার্জের এই কাজকে অবৈধ ও অনধিকার চর্চামূলক ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা প্রশ্ন তোলেন, থানার জন্য আর কত জায়গার প্রয়োজন? বক্তারা অভিযোগ করেন, পুবালী ব্যাংক লিমিটেড চুনারুঘাট ব্রাঞ্চের ডিসি খতিয়ানভুক্ত লিজ নেওয়া জায়গা জবর দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে এবং দক্ষিণে ডিসি খতিয়ানভুক্ত জায়গা নিজ দখলে নিয়েও মার্কেট নির্মাণ করা হয়েছে। তাই এখনই তাদের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতভাবে সৈয়দ লিয়াকত হাসান সাহেবের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় টিম গঠন করা হয়েছে। এই টিম আগামীকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারকে এই বিষয়ে অবহিত করা সহ সার্বিক বিষয় তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট