1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

চুনারুঘাটে শ্রমিক সুজনকে প্রবাসে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন।। প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে
1-3840x2160-1-0-{}-0-12#

 

চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জ চুনারুঘাটের অবৈধ মাহি এন্টারপ্রাইজের মালিক প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে এক প্রবাসীকে বিদেশে পাঠিয়ে প্রতারনা ও নির্যাতনের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামের সিএনজি ড্রাইভার সুজন মিয়াকে সৌদি আরবে শ্রমিক হিসেবে পাঠিয়ে প্রতারনা ও নির্যাতনের প্রতিবাদে প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় চুনারুঘাট মধ্য-বাজারে সিএনজি শ্রমিকবৃন্দ ও ঝুড়িয়া গ্রামের এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সুজনের স্ত্রী, পরিবার, এলাকাবাসী ও সিএনজি শ্রমিকবৃন্দ প্রমূখ।

নির্যাতিত প্রবাসী সুজনের স্ত্রী মানববন্ধনে জানান- প্রতারক হুসাইন মোল্লা অবৈধ মাহি এন্টারপ্রাইজ নামের ভূয়া প্রতিষ্ঠানের মাধ্যমে সুজনকে সৌদি আরব পাঠিয়ে অমানবিক নির্যাতন ও প্রতারনা করেছে। আমি আমার স্বামীকে স্ব-শরীরে দেশে ফেরত চাই। তার পরিবারও একই সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় সিএনজি শ্রমিক নেতা মোঃ সাজিদ মিয়া বলেন- উপরোক্ত বিষয়ে থানায় মামলা হওয়া সত্বেও প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে কেন? এখনও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শ্রমিক নেতারা এসময় ক্ষোভ প্রকাশ করে আরোও বলেন- প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাহি এন্টারপ্রাইজ নামে ট্রাভেলস এজেন্সি খুলে কিভাবে সাধারণ মানুষের সাথে এসব প্রতারণা করছে সে, এর আগেও আমাদের একাদিক শ্রমিকের সাথে এরকম প্রতারনা করেছে প্রতারক হুসাইন মোল্লা। এসময় তারা অনতিবিলম্বে প্রশাসনের মাধ্যমে এ অবৈধ ট্রাভেলসটি বন্ধের দাবী ও প্রতারক হুসাইন মোল্লাকে আইনের আওতায় আনার দাবী জানান।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামের সিএনজি ড্রাইভার সুজন মিয়াকে প্রায় দেড় বছর যাবৎ সৌদি আরবে ড্রাইভিং ভিসার কাজ দিবে বলে সে-দেশে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন করছে প্রতারক হুসাইন মোল্লা। এ বিষয়ে ড্রাইভার সুজন মিয়ার স্ত্রী বাদী হয়ে চুনারুঘাট থানায় প্রায় এক মাস পূর্বে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলা সূত্রে আরোও জানা যায়, ড্রাইভার সুজন মিয়ার কাছ থেকে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় কাজ দিবে বলে চার লক্ষ বিশ হাজার টাকা নেয় মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রতারক হুসাইন মোল্লা। এ ঘটনায় সুজন মিয়ার স্ত্রী মোছাঃ শোভেনা আক্তার প্রতারক হুসাইন মোল্লার কাছে তার স্বামীর নির্যাতন ও অত্যাচারের কথা বললে উল্টো হুসাইন মোল্লা তাকে অশালীন আচরন করে এবং বিভিন্ন ধরনের হুমকি দমকি প্রদান করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার এস আই মৃদল রায়ের কাছে প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন ও মামলার বিষয়ে জানতে চাইলে, তিনি জানান- আমি এখন অসুস্থ ছুটিতে আছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট