1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন হাফিজ তালুকদার চুনারুঘাটে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি চুনারুঘাটে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করলেন এমপি ফয়সল। মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণের চেইন স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক অবৈধ বালুঘাট থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম

চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন আটক ২।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

 

জামাল হোসেন লিটন, চুনারুঘাট:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগিনার হাতে মামা খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টার দিকে মহদিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ছেরাগ আলী (৫৫), তিনি একই গ্রামের সুরুজ আলীর পুত্র।

ঘটনার পর পুলিশ দুই আসামিকে আটক করেছে। তারা হলেন ইয়াসিন ও আকরাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান ছেরাগ আলী ও তার লোকজন। এসময় তার বোন নুর নাহার, স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশ বাধা প্রদান করেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে রামদা ও লাঠি নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছেরাগ আলী গুরুতর আহত হন। তাকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সংঘর্ষে বিকাশসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। সালিশ বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হলেও আদালতের মামলা থাকায় পুনরায় উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে আবারও সংঘর্ষ ঘটে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম বলেন, “ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট