1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

হত্যা মামলার আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিপেন মেম্বার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিহ্নিত ‘ডেভিল’ নামে পরিচিত নিপেন পাল শ্রমিক মুর্তজ আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ ঘটনায় মামলার বাদীসহ সাধারণ শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নিপেন পালের নেতৃত্বে একদল লোক সিএনজি শ্রমিক মুর্তজা আলীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকেই তিনি মামলার প্রধান আসামি হলেও এখনো গ্রেফতার হয়নি।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, প্রভাব ও অর্থবল ব্যবহার করে নিপেন পাল প্রশাসনকে ম্যানেজ করে দিব্যি প্রকাশ্যে শালিশ বৈঠক করছেন, চা-বাগানে যাতায়াত করছেন এবং রাজনৈতিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। অনেকেই বলছেন, পুলিশের নাকের ডগায় এসব ঘটলেও তারা যেন দেখেও না দেখার ভান করছে।

বিএনপি ও যুবদল নেতারা অভিযোগ করে বলেন, “যাদের কারাগারে থাকার কথা তারা কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়—এটা কি প্রশাসন দেখে না?”

স্থানীয়দের আরও দাবি, একসময় শ্রমিক নেতা, ইউনিয়ন পরিষদের মেম্বার ও আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত নিপেন পাল রাজনৈতিক প্রভাব ও নানা উপায়ে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। যদিও সারাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, তবুও নিপেন পাল চা-বাগানের শ্রমিকদের প্রভাবিত করে দলকে সক্রিয় রাখার চেষ্টা করছেন।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম বলেন, “নিপেন পালের গ্রেফতারের চেষ্টা চলছে। অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট