1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

মাধবপুরে নিশান সোসাইটির অর্থ আত্মসাত গ্রাহকদের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অবস্থিত নিশান সোসাইটির গ্রাহকরা বকেয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েকশত গ্রাহক অংশ নেন।

সকাল ১০টার দিকে তেলিয়াপাড়া নিশান সোসাইটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু হয়। পরে দুপুর ১টার দিকে তারা জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় শত শত যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রাহকরা অভিযোগ করেন, শুরুতে প্রতি লাখ টাকায় মাসে ২-৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে নিশান সোসাইটি হবিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় কার্যক্রম চালু করে প্রায় দেড়শ কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু এক বছর আগে গ্রাহকরা টাকা ফেরত চাইতে শুরু করলে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। পরে গ্রাহকদের চাপের মুখে পরিচালক সায়েম ও সালমান আত্মগোপনে চলে যান। এরপর চেয়ারম্যান বেলাল ও তার স্ত্রী আমেনা গা-ঢাকা দেন। সর্বশেষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জালাল উদ্দিনও গ্রাহকদের আশ্বাস দিয়ে লাপাত্তা হয়ে যান।

গোয়াছনগর গ্রামের গ্রাহক নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, “জমি বিক্রির টাকা সোসাইটিতে জমা করেছিলাম লাভের আশায়, কিন্তু এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।” সুরমা গ্রামের মানিক মিয়া জানান, টাকা ফেরত না পাওয়ার কষ্টে তার পিতা আরজু মিয়া মারা গেছেন। অন্যদিকে সুরমা চা-বাগানের শ্রমিক রোমানা বেগম বলেন, “কষ্টার্জিত অর্থ সোসাইটিতে জমা রেখেছিলাম, কিন্তু এখন সব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি।”

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সোসাইটির কর্ণধাররা গা-ঢাকা দেওয়ার পর তাদের সম্পদও গোপনে দখল হয়ে যাচ্ছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন নিশান সোসাইটির সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে গ্রাহকদের উচিত আইনি প্রক্রিয়ায় এগোনো। মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমস্যার সমাধান আরও জটিল হয়ে উঠতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট