1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত ২০১৫-এর সেই দুঃসহ দিনগুলোর স্মৃতি: ‘আমরা কি হারিয়ে যাচ্ছি, কোন পথে হাঁটছে আমাদের দল?’ এড মীর সিরাজের পেইজবুক ওয়াল থেকে চুনারুঘাটে গ্রেপ্তার ইসলামী ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল জামিনে মুক্ত চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:0 humanIn:1;

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নে ঘন ঘন লোডশেডিং, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রায়হান উদ্দিন।
বুধবার (১ অক্টোবর) চুনারুঘাট মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব সমস্যা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে মাওলানা রায়হান উদ্দিন বলেন, দেওরগাছ ইউনিয়নে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও বিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনায় সমস্যার সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহ, চিকিৎসাসেবা, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন জীবনযাত্রায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে পূর্বঘোষণা ছাড়াই বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দোকানপাটে চুরি ও ডাকাতির মতো ঘটনা ঘটছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো—
১. লোডশেডিংয়ের সময়সূচি যথাসম্ভব আগাম প্রকাশ করা।
২. অপ্রয়োজনীয় ও দীর্ঘ সময়ের লোডশেডিং কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া।
৩. জরুরি সেবা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৪. বিদ্যুৎ সরবরাহের ত্রুটি ও সমস্যাগুলো দ্রুত শনাক্ত করে সমাধান করা।
৫. বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও সঠিক তথ্য জানানো।
৬. আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা।
৭. তালিকাভুক্ত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে মাওলানা রায়হান উদ্দিন আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দেওরগাছ ইউনিয়নের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট