1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা মাধবপুরে ১১৯টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সংবর্ধনায় এমপি ফয়সল চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের

চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্য ও এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মো. আশিক মিয়া (১৯) নামে এক যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক আশিক মিয়া ওই এলাকার ফুল মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় নিজ পরিবার ও এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে পুলিশ তাঁকে আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করা হয়। এ সময় আটক যুবকের মা অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেন এবং তাঁর কর্মকাণ্ডে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশিক মিয়াকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট