1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে মো. তারেক মাহমুদ, পিআইবিতে বদলি মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন।

চুনারুঘাটে সুদখোর তৈয়ব আলীর খপ্পরে গাজীপুর স্কুলের অফিস সহকারী নিরোধ কুমার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

সুদে টাকা নিয়ে পরিশোধের পরও ভুয়া মামলায় হয়রানির অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের সুদখোর তৈয়ব আলীর খপ্পরে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিরোধ কুমার সিংহ।

জানা যায়, প্রায় তিন বছর আগে নিরোধ কুমার সিংহ ও তার স্ত্রী জরুরি প্রয়োজনে তৈয়ব আলীর কাছ থেকে ৪৩ হাজার টাকা ধার (হাওলাত) নেন। পরবর্তীতে সুদসহ ৬০ হাজার টাকা পরিশোধ করলেও তৈয়ব আলী ভুয়া স্ট্যাম্প তৈরি করে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। শুধু তাই নয়, ওই মিথ্যা মামলার জেরে নিরোধ কুমার ও তার স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আরও তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

নিরোধ কুমার অভিযোগ করে বলেন, “আমরা উপজাতি মানুষ, মিথ্যা বলা আমাদের স্বভাব নয়। অথচ এই সুদখোর তৈয়ব আলী আমি ও আমার স্ত্রীর উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে। এলাকার অনেকেই তার সুদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছেন, কেউ কেউ মৃত্যুর দিকেও ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে আমার পরিবার, চাকরি—সবকিছু হুমকির মুখে।” তিনি সেনাবাহিনী ও প্রশাসনের কাছে দ্রুত এর সুষ্ঠু বিচার দাবি করেন।

ভুক্ত ভোগী রঞ্জিতা দেবী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী এই সুদখোর তৈয়ব আলীর নির্যাতনে ইতিমধ্যেই স্ট্রোক করে মৃত্যের হাত থেকে বেচে ফিরেছে “আমরা টাকার জন্য ঋণ নিয়েছিলাম, কিন্তু এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের আর কোনো সামর্থ্য নেই। আমরা শুধু ন্যায়ের আশায় আছি।”

অভিযুক্ত তৈয়ব আলী অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমার পাওনা টাকা না দেওয়ায় আমি মামলা করেছি। আমি সুদের ওপর টাকা দেইনি, ধানের ওপর দিয়েছি।”

এ বিষয়ে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “আমি বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু একটি পক্ষ না মানায় সমাধান হয়নি।”

স্থানীয়দের দাবি, এ ধরনের সুদখোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট