1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন। চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ,ছাত্রদল নেতা ইমনের প্রতিবাদ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড। চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাটে দিনব্যাপী অভিযান: ৪ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ মুড়ারবন্দে সুন্নী যুব সংঘের উদ্যোগে ১৫তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনাদের সন্তান গরিব থাকবে না: সৈয়দ ইশতিয়াক আহমদ।

চুনারুঘাটে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্হানীয়রা।

নি‌হ‌তরা হলেন— রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)। তারা তিনজনই আপন চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিন শিশু চান্দপুর চা বাগান এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে আসে। মঙ্গলবার দুপুরের দিকে তারা বিয়ের বাড়ির পাশের একটি জলাশয়ে গোসল করতে নামে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা জলাশয়ে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসিফ মাহমুদ বলেন,

> “দুপুরের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পানিতে ডুবে মারা গেছে।”

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান।

 

 

হঠাৎ তিন নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরদেহের পাশে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল সহ ও আশপাশের এলাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট