1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ। চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি সৈয়দ ফয়সলের হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা চুনারুঘাট-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে “বিট পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, নারী প্রতিনিধি, ব্যবসায়ী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের অংশগ্রহণ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণ সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো অপরাধ, পারিবারিক বিরোধ, নারী নির্যাতনসহ নানা সামাজিক সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে।

প্রধান অতিথি ওসি মোঃ জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন,
“পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে জনগণকে আরও সচেতন হতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করলে সমাজ থেকে মাদক, জুয়া ও চুরি-ছিনতাইসহ সব অপরাধ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।”

সভা শেষে উপস্থিত জনগণের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন থানার কর্মকর্তারা এবং বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট