1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের প্রেরণা: হবিগঞ্জে শাম্মী আক্তার। সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন এমপি এস. এম. ফয়সল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন এডভোকেট সিরাজ আলী মীর ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আক্তার সাজু চুনারুঘাট-হবিগঞ্জসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারঘাটবাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন

এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম নিজ এলাকায় এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আবেগঘন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “এই পদ প্রতিমন্ত্রীর মর্যাদার। বাড়ি-গাড়ি, সম্মান—সবই আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় হলো আপনাদের ভালোবাসা। এত সুযোগ-সুবিধার মাঝেও মন পড়ে থাকে আপনাদের কাছেই।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা মাধবপুর ও চুনারুঘাট সফরে এসে দলীয় নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি।
বক্তব্যের একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে আমিনুল ইসলাম বলেন, “গত পাঁচ দিনে পাঁচ ঘণ্টাও ঘুমাতে পারিনি। এই দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনারা দোয়া করবেন, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি এবং এই পদের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করতে সক্ষম হই।”
নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেন, “আমার অর্থ-বিত্তের প্রয়োজন নেই। আমি সাধারণ মানুষ হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই। আল্লাহ যা দিয়েছেন, সেটাই আমার জন্য যথেষ্ট। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরাও আবেগে আপ্লুত হন। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন।
চুনারুঘাটে পৌঁছালে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট তানজিলা, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব লুৎফুর রহমান জালালসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে তার সফলতা ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট