1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার

চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৫ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস এম ফয়সলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুনারুঘাট উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টায় আয়োজিত বর্ণাঢ্য এই গণসংবর্ধনা অনুষ্ঠান নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এস এম ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ শাহজাহান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান (পিপি) এবং অ্যাডভোকেট আব্দুল হাইসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে চুনারুঘাটে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানে দৃশ্যমান অগ্রগতি আসবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম ফয়সল বলেন,
“ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরে চুনারুঘাটে ৫০ বছরের উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।”
তিনি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার সঙ্গে তিনি থাকবেন না এবং দলও কোনো দায় নেবে না।
তিনি আরও বলেন, “রিজিকের মালিক আল্লাহ। আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। জনগণের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।”
ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি
সংবর্ধনা অনুষ্ঠানে শত শত নেতাকর্মী ফুল দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামীতেও এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এমপি ফয়সলকে অভিনন্দিত করা হয়। এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলীয় ঐক্য সুদৃঢ় রাখার আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট