1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি সৈয়দ ফয়সলের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে
নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান হবে আপসহীন। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নিতেও তিনি পিছপা হবেন না।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের প্রায় ৬ লাখ মানুষ আমাকে বিপুল আশা-ভরসা নিয়ে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব। জনগণের স্বার্থ আমার কাছে সবার আগে। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে কেউ সাময়িকভাবে কষ্ট পেলেও জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।” মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি তার প্রথম দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
চা বাগান এলাকার শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অধিকার রক্ষার বিষয়েও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন সৈয়দ ফয়সল। তিনি বলেন, “চা বাগানের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার ও সমঅধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে পরিবেশ গড়ে তোলা হবে। কেউ অন্যায় আচরণ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
মাদক প্রসঙ্গে তিনি বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। সরকার দেশকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে। আমরাও মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।” এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
গণসংবর্ধনা শেষে নেতাকর্মীরা সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলকে ফুলেল শুভেচ্ছা জানান। তার নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাটকে শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট