1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন। চুনারুঘাটে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে কৃষি সেবায় উপসহকারী কৃষি কর্মকর্তা সন্তোষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৩ নং কৃষি ব্লকে কৃষি সেবা কার্যক্রম নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের একাংশ অভিযোগ করেছেন—ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ নিয়মিত মাঠে উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে গাফিলতি করছেন।
এছাড়া অভিযোগ রয়েছে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে পরিচিত

কৃষকদের অভিযোগ, সময়মতো কর্মকর্তা মাঠে না আসায় অনেকেই প্রয়োজনীয় পরামর্শ, রোগ-ব্যাধি শনাক্তকরণ বা আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরও দাবি করেন, ফোনকলেও অধিকাংশ সময় যোগাযোগ করা যায় না, ফলে জরুরি সমস্যায় সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে।

এছাড়া সরকারি বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি বা বিনামূল্যে বীজ–সার বিতরণে অনিয়মের অভিযোগও তুলেছেন কিছু কৃষক। তাদের দাবি, অনেক প্রকৃত কৃষক এসব সুবিধা সম্পর্কে জানেন না বা প্রাপ্য হলেও পান না। গাজীপুর ইউনিয়নের বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ করেছেন কয়েকজন কৃষক।

স্থানীয় কৃষকদের দাবি, এই সব অভিযোগের ফলে এলাকায় কার্যকর কৃষি সেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ কৃষকরা সরকারি সুযোগ-সুবিধা নিয়ে বিভ্রান্ত ও বঞ্চিত হচ্ছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যাতে ইউনিয়নের কৃষি সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসে।

এ বিষয়ে অভিযুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কৃষি অফিসের মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট