1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে মো. তারেক মাহমুদ, পিআইবিতে বদলি মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন।

চুনারুঘাটে অবৈধ মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সদর, উবাহাটা, আহম্মদাবাগ ও দেওরগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কৃষি জমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ২টি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় ঘনশ্যামপুর এলাকা থেকে শফিকুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তিকে আটক করা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যরা দ্রুত পালিয়ে যায়।
আটককৃত শফিকুল ইসলাম (৬২), পিতা: মৃত আব্দুল গফুর, সাং- ঘনশ্যামপুর, ২নং আহম্মদাবাগ ইউনিয়নকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ৪(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। স্থানীয় জিজ্ঞাসাবাদ ও গোপন সূত্রে জানা যায়, ঘনশ্যামপুর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের মধ্যে শফিকুল ইসলাম অন্যতম।
এছাড়া অপর একটি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত মো: সুমন মিয়া, পিতা: ইদ্রিস আলী, সাং- পানছড়ি, ৫নং শানখলা ইউনিয়নকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট