1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার
মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার চলছে। আগামী ১২ ...বিস্তারিত পড়ুন
প্রতিনিধি :ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার): বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ...বিস্তারিত পড়ুন
মৌলভীবাজার প্রতিনিধি:সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ ...বিস্তারিত পড়ুন
  চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি ...বিস্তারিত পড়ুন
চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সলের নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে চুনারুঘাট উপজেলা যুবদলের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ...বিস্তারিত পড়ুন
চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট পৌরসভার ঐতিহ্যবাহী বাসুদেব বাড়ি উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট ...বিস্তারিত পড়ুন
  বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবল প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ–১ আসনের প্রার্থী ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ...বিস্তারিত পড়ুন
চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সল সাহেবের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে চুনারুঘাট উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চুনারুঘাট ...বিস্তারিত পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট