1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে মো. তারেক মাহমুদ, পিআইবিতে বদলি মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন। চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ,ছাত্রদল নেতা ইমনের প্রতিবাদ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড। চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাটে দিনব্যাপী অভিযান: ৪ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত চন্দ্র দেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। বক্তারা বলেন, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট