1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন। চুনারুঘাটে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের নিচে লুকানো পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতে হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি) এর অভিযানে ধানের তুষের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৪ লক্ষ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে দেখা যায়, ধানের তুষ ভর্তি বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও পেইন কিলার ঔষধ। জব্দকৃত ঔষধের মধ্যে Montiset-L ও Diclo-M উল্লেখযোগ্য।
বিজিবি জানায়, পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে যাওয়া এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট