1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ। চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি সৈয়দ ফয়সলের হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা চুনারুঘাট-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আশরাফুল হোসেন আলম

চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট প্রতিনিধি:চুনারুঘাট পৌরসভা এলাকায় সড়কের দু’পাশ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট থানা-র অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
জানা যায়, শহরের বাল্লা রোড থেকে শুরু হওয়া এই অভিযান পৌর শহরের প্রধান সড়কগুলোর দু’পাশে বিস্তৃত করা হয়। এ সময় রাস্তা দখল করা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, “রাস্তা দখল করে কোনো অবৈধ দোকান  বসতে দেওয়া হবে না। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
অপরদিকে, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, “পৌর শহরের অবৈধ রাস্তার জায়গা দখলদারদের বিরুদ্ধে  উচ্ছেদে আমাদের অভিযান চলমান থাকবে।”
প্রশাসনের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়। বেশ কয়েকজন পথচারী বলেন, এ ধরনের অভিযান আরও আগেই হওয়া প্রয়োজন ছিল। তারা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট