1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাটে দিনব্যাপী অভিযান: ৪ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ মুড়ারবন্দে সুন্নী যুব সংঘের উদ্যোগে ১৫তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনাদের সন্তান গরিব থাকবে না: সৈয়দ ইশতিয়াক আহমদ। সুপেয় পানিতে স্বস্তি গোসাপাড়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সৈয়দ শাফকাতের উদ্যোগ। চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’

অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাটে দিনব্যাপী অভিযান: ৪ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন স্থানে তিনজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এ সময় চুনারুঘাট উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও চুনারুঘাট থানা পুলিশ সহযোগিতা করেন।
অভিযানকালে আমুরোড বনগাঁও এলাকায় পূর্ব অনুমোদন ছাড়াই কৃষিজমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের দায়ে লক্ষীপুর গ্রামের মো. সেলিম মিয়া (পিতা: মো. আব্দুল খালেক)-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর চালক নদী পাড়ি দিয়ে পালিয়ে যায়।
একই অভিযানে আমুরোড বনগাঁও গুচ্ছগ্রাম সংলগ্ন খোয়াই নদীর অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মধ্য আমকান্দি গ্রামের মো. অলিউর রহমান সোহাগ (পিতা: আব্দুল হক)-কে একই আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় নদীর পাড় ও পরিবেশ রক্ষার বিষয়ে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়।
এছাড়া উপজেলার পশ্চিম পীরেরগাঁও এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উষাইনগর গ্রামের মো. চেরাগ আলী (পিতা: মৃত মঞ্জব উল্লাহ)-কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের সময় শ্রমিকরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট