1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা মাধবপুরে ১১৯টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সংবর্ধনায় এমপি ফয়সল চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা ও সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ উঠছে। এরই প্রেক্ষিতে মানুষের ভোগান্তি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় নেতৃবৃন্দ হাসপাতালের পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের সাথে মতবিনিময় করেন। তারা রোগীদের শারীরিক ও সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে রোগীরা তাদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা নেতৃবৃন্দের নিকট তুলে ধরেন। নেতৃবৃন্দ রোগীদের সান্ত্বনা দেন এবং সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন— রোগীদের প্রতি আরও আন্তরিক ও যত্নশীল হন। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করা জরুরি। সীমিত সাধ্যের মধ্যেও সেবার মান উন্নত করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট