1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেশগঠনের অভিন্ন প্রত্যয়ে এক ফ্রেমে স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট, দুই ব্যক্তির ৬ মাস করে কারাদণ্ড সিন্ডিকেট আরও বেপরোয়া: জেল থেকে ফিরেই নারীদের দিয়ে মাদক পাচার করছেন পিন্টু ও ইলিয়াস চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক পুলিশ সঙ্গে নিয়েও রক্ষা হলো না ইদ্রিছের! বাড়িতে হামলা, নারীকে মারধর ও ৫০ হাজার টাকা লুটের অভিযোগ স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা দাবি করে সিরাজুল ইসলামের সংবাদ সম্মেলন চুনারুঘাট সরকারি কলেজে এইচএসসি ফলাফলে ধারাবাহিক অবনতি, সাত বছরের পরিসংখ্যানে উদ্বেগ

চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#bokehtype:0#;illum:9 scene:0 humanIn:2;

সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত ও সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারের দাবি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম, জালিয়াতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদান বিতরণে এসব অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার প্রতিবেশী এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ।
গত ৯ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টায় চুনারুঘাট মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ জানান, ২০২৫-২৬ অর্থবছরে মাদ্রাসার নামে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান খাত থেকে মোট ২৫ হাজার টাকা, দুজন শিক্ষক-কর্মচারীর নামে ৩০ হাজার টাকা এবং ১৪ জন শিক্ষার্থীর জন্য সোনালী ব্যাংকের মাধ্যমে মোট ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। তবে এসব অর্থ বিতরণে বিভিন্ন অনিয়ম ও অসংগতি হয়েছে বলে তাঁর অভিযোগ।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে, মাদ্রাসায় কোনো শিক্ষক-কর্মচারী হিসেবে কর্মরত না থাকলেও জিনিয়া আক্তারের নামে ১৫ হাজার টাকা অনুদান উত্তোলন করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসার আয়া হিসেবে পরিচিত শেফুল আক্তারের নামে ২৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ তোলা হয়। তবে শেফুল আক্তার গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানিয়েছেন, তিনি আহত হননি, এ ধরনের অনুদানের জন্য কোনো আবেদন করেননি এবং কোনো টাকাও পাননি। ফলে তাঁর নামে কীভাবে অনুদানের অর্থ উত্তোলন করা হয়েছে, তা তদন্তের দাবি জানান অভিযোগকারী।
এ ছাড়া সাবিহা সাবরিন নামে ইবতেদায়ি তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর নামে অনুদান দেওয়া হলেও ওই শ্রেণিতে তাঁর শিক্ষার্থী পরিচয় নেই বলে অভিযোগ করা হয়।
অনুদান বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি বলেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তাহের মুহাম্মদ সালেহ উদ্দিনের নাতি এবং আরবি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ মুহাম্মদ খালেদের ছেলেসহ কয়েকজনের নামে অনুদান উত্তোলন করা হয়েছে। তাঁদের প্রকৃত শিক্ষার্থী পরিচয় ও অনুদান পাওয়ার যোগ্যতা যাচাইয়ের দাবি জানান তিনি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে অনুদান পাওয়া সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে পুনরায় অনুদানের জন্য আবেদন করতে না পারার নির্দেশনা থাকা অবস্থায় উবাইদুল্লাহ ও মোছা. খাদিজা আক্তার নামে দুজন শিক্ষার্থীকে আবারও ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে অনলাইনে আবেদন করার নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট আবেদনগুলো কার মাধ্যমে এবং কীভাবে সম্পন্ন হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
নিয়োগ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
সংবাদ সম্মেলনে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তাহের মুহাম্মদ সালেহ উদ্দিনের আপন ভাতিজা মারুফ হোসেনকে আলিম মাদ্রাসার নতুন সৃষ্ট ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার অভিযোগও তোলা হয়। নিয়োগ প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার বা কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা তদন্তের দাবি জানান অভিযোগকারী।
দরিদ্র শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসায় অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের অনুদান দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ফলে প্রকৃত অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়া ১৯৯৮-১৯৯৯ সালে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় এক বছর বন্ধ থাকার বিষয়টিও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। ওই সময় শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাননি বলেও দাবি করেন তিনি।
ছয় দফা দাবি উত্থাপন
সংবাদ সম্মেলনে এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. ২০২৫-২৬ অর্থবছরে মাদ্রাসার নামে বরাদ্দকৃত সব সরকারি অনুদানের আবেদন ও অনুমোদনপত্র যাচাই করতে হবে।
২. অনুদানপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রকৃত পরিচয় এবং শ্রেণিভিত্তিক তালিকা তদন্ত করতে হবে।
৩. সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠানো অনুদানের অর্থের হিসাব ও উত্তোলনের তথ্য যাচাই করতে হবে।
৪. অনিয়মের মাধ্যমে অর্থ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে।
৫. মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া ও গভর্নিং বডির কার্যক্রম তদন্ত করতে হবে।
৬. অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ করা সরকারি অর্থ পুনরুদ্ধার করতে হবে।
সংবাদ সম্মেলনে এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা তাঁর উদ্দেশ্য নয়। সরকারি অর্থ যেন প্রকৃত দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় হয়, সেটিই তাঁর প্রত্যাশা। অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট