1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, চুনারুঘাটে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:31 humanIn:3;

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।“আমিষেই শক্তি—আমিষেই মুক্তি, রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‍্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সবায় বক্তারা দিবসটির বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন।
র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা তৌফিক আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিশির কানুসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
র‍্যালির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ আমিষ উৎপাদন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট