1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান চুনারুঘাট থানার সাবেক এএসআই রাজেশ পালের এসআই পদে পদোন্নতি রানীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তদারকি কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: সেমিফাইনালে জয়, ফাইনালে চুনারুঘাট পৌরসভা বালক দল চুনারুঘাটে রাতের আঁধারে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:0 humanIn:9;

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবিগঞ্জের চুনারুঘাটে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে রাণীগাঁও ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানু সাহেবের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী।

আহলে সুন্নাত ওয়াল জামাত রাণীগাঁও ইউনিয়ন শাখা ভারপ্রাপ্ত
সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নূরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা ছোলাইমান খাঁন রাব্বানী, আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারুঘাট উপজেলা শাখা সেক্রেটারী মাওলানা কাজী ফজলুল হক, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউছার আহমেদ রুবেল। এসময় আরোও উপস্থিত ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা সেক্রেটারী হযরত মাওলানা খন্দকার তৌফিকুল ইসলাম শোয়াইবি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখা সেক্রেটারী শফিকুল ইসলাম তালুকদার দুলাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ ও রাণীগাঁও ইউনিয়ন শাখার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনা নেতৃবৃন্দসহ বিভিন্ন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এ সময় বক্তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট