1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে মাধবপুরে জলাবদ্ধতা দ্রুত ব্যবস্থা নিয়ে জনভোগান্তি কমালেন এমপি সৈয়দ ফয়সল। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন

বোনকে ভাগিয়ে নেওয়ার জেরে ভাইকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

 

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামে প্রেমঘটিত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সাদেক মিয়া (২৫)।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাদেক মিয়ার বোনকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রতিপক্ষের একজন যুবক ভাগিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

বুধবার বিকেলে এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে সাদেক মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট