1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার

চুনারুঘাটে বিএনপি কার্যালয় উদ্বোধন, ঐক্যের বার্তায় সরব নেতাকর্মীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে ঘিরে চুনারুঘাট উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরল ঐক্যের দৃশ্য দেখা গেছে।
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলা বিএনপি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দ ফয়সল। এ সময় দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি জানান দেয়—দীর্ঘদিনের মতভেদ ভুলে সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা একই মঞ্চে উপস্থিত হয়ে দলীয় সংহতির বার্তা দেন। বক্তারা বলেন, এই আসনে বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সবাই এখন মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। মনোনয়ন না পেলেও তিনি কোনো ধরনের অসন্তোষ প্রকাশ না করে মনোনীত প্রার্থী সৈয়দ ফয়সলের পক্ষে প্রচারণায় নেমেছেন। তার এই ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন,
“চুনারুঘাট বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা এক কাতারে দাঁড়িয়েছি। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
জেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু বলেন,
“হবিগঞ্জ-৪ আসনের মানুষ পরিবর্তন চায়। সৈয়দ ফয়সল একজন ত্যাগী ও সৎ নেতা। দলীয় ঐক্যের শক্তিতে আমরা ইনশাআল্লাহ এই আসন পুনরুদ্ধার করব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাইসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বের হয়ে চুনারুঘাট পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তারা জানান, আগামী দিনগুলোতে গ্রাম থেকে গ্রামান্তরে ব্যাপক প্রচারণার মাধ্যমে বিএনপির বার্তা সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে।
দলীয় ঐক্য, নেতাকর্মীদের সক্রিয়তা এবং জনসাধারণের আগ্রহ—সব মিলিয়ে চুনারুঘাটে বিএনপির নির্বাচনী মাঠ ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট