
সুজন মিয়াকে আহ্বায়ক ও মোশাহিদ আলমকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তারেক পরিষদের ১১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মোঃ সুজন মিয়াকে আহ্বায়ক এবং মোঃ মোশাহিদ আলমকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দিয়েছে তারেক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে অনুমোদিত এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিপন সরকার। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জুয়েল আহমেদ বিলাল, মোঃ জালাল মিয়া, নবীর মিয়া, মোঃ রাসেল তালুকদার ও লুতফুর জমাদার।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন তোফায়েল আহমেদ তপু, মোঃ সোহেল মিয়া ও মোঃ জুয়েল মিয়া।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, ১১ সদস্যবিশিষ্ট চুনারুঘাট উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটির সদস্য সচিব সাবেক ছাত্রদল নেতা মোশাহিদ আলম বলেন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন তারা।