
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া এলাকায় মাদকদ্রব্য সেবন ও বহনের দায়ে আবুল মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবুল মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। মাদকদ্রব্য সেবন ও বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।