1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় চুনারুঘাট দক্ষিন বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, উপজেলা যুবদলের আহবায়ক এড মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর শফিকুর রহমান সেতু,বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার , যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপস্হিত ছিলেন যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম সুজনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র‍্যালিটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চুনারুঘাট মধ্যবাজারে অনুষ্ঠিত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এ সময় যুবদলের হাজারো নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট