
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ড্রাইভার শ্রমিক একতা সংগঠন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সতং বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
এ সময় সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর আগমনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শুভেচ্ছা বিনিময়কালে ড্রাইভার শ্রমিক একতা সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।