1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের

বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭৬ বার পড়া হয়েছে

 

মো:শফিকুল ইসলাম (শফিক)
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে।এরা আওয়ামী লীগের প্রেতাত্মা দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী। এদের বিরুদ্ধে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিএনপির উদ্যোগে আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও বন্যায় নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ আমাদের সব কেড়ে নিয়েছে। আমরা আইন হাতে তুলে নিয়ে তাদের বিচার করব না। দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে।
জনাব চৌধুরী এছাড়াও বলেন, ‘নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্বৈরাচারের দোসর ও বিএনপির মধ্যে থাকা বর্ণচোরারা যাতে নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি মির্জাগঞ্জের সন্তান, কেন্দ্রীয় প্রোগ্রামে আসার সময় আমার গড়িতে হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। যারা এই হামলায় প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল তাদেরকে বিএনপি’র মধ্যে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মারা গেঞ্জি উপহার দিয়েছে। এর বিচার আমি মির্জাগঞ্জের সাধারণ মানুষের কাছে দিলাম।
বিএনপির এই নেতা আরো বলেন, আওয়ামীলীগ যে আমাদের উপরে অত্যাচার ও নির্যাতন করেছে তারপরও আমরা সাধারণ মানুষের ভালোবাসা নিয়েই টিকে আছি। যারা এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দেবে তাদেরকে সাধারন মানুষ ক্ষমা করবে না।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার সভাপতিত্বে এবং সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় সময় আরও বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবিকা জনাবা সুরাইয়া আক্তার চৌধুরী, জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়া, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী এ‍্যাডভোকেট আনিসুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লাইলা ইয়াসমিন, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী, সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এ‍্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা, আমিনুল ইসলাম মিনু, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরীর পাশা, সাবেক সভাপতি মনিরুল ইসলাম খন্দকার, মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আবুল বাশার মোখলেচ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জনাবা সুরাইয়া আক্তার চৌধুরী বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ‍্যূত্থানের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তার প্রদান প্রতিপাদ্যই ছিল কোনো স্তরে বৈষম্য থাকবে না। সেক্ষেত্রে আমাদের এই বিজয়কে সাফল্যমন্ডিত করতে হলে আমাদের সন্তানদেরকে মেধাবী হতে হবে। পড়াশোনা করতে হবে। এ সময় তিনি আল কুরআনের সূরা ইনশিকক পাঠ করে তার উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করেন।
আলতাব হোসেন চৌধুরী পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ -পটুয়াখালী সদর ও দুমকি) আসন থেকে দুবার (১৯৯৬ ও ২০০১) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালের সংসদ নির্বাচন হওয়ার পরে তিনি পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।উক্ত অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ করার মতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট