
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর বাছাই পর্বে দারুণ সাফল্য অর্জন করেছে চুনারুঘাট পৌরসভার বালক ও বালিকা দল।
বাছাই পর্বের খেলায় চুনারুঘাট পৌরসভার বালক দল প্রতিপক্ষকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বিজয় অর্জন করে। অন্যদিকে, বালিকা দলও দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-১ গোলে জয়লাভ করে।
দুই দলের এমন সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
চুনারুঘাট পৌরসভার বালক ও বালিকা উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনেও তারা নিজেদের ক্রীড়া নৈপুণ্য ধরে রেখে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা সবার।