
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ইদ্রিস আলীকে আমীর এবং মোঃ ফুয়াদ হাসানকে সেক্রেটারি করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস শহিদ।
অনুষ্ঠানে উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে মাওলানা ইদ্রিস আলী আমীর নির্বাচিত হন। পরে নবনির্বাচিত উপজেলা আমীরের নেতৃত্বে কর্মপরিষদের সদস্যদের মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—নায়েবে আমীর আসম কামরুল ইসলাম ও মীর মোঃ সাহেব আলী, সেক্রেটারি মোঃ ফুয়াদ হাসান এবং কর্মপরিষদ সদস্য এস এম নোমান, খলিলুর রহমান, মাওলানা রায়হান উদ্দিন ও ডা. মোঃ আব্দুল কাদির।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী সেশনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।