1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান চুনারুঘাট থানার সাবেক এএসআই রাজেশ পালের এসআই পদে পদোন্নতি রানীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তদারকি কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন

চুনারুঘাট সেনাবাহিনীর অভিযানে অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৯৬ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্হাগঞ্জে হাইওয়ে থানা এলাকায় শাহজীবাজার সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব সোমবার রাত ১১ ঘটিকার সময় অভিযান চালিয়ে ৭নং উবাহাটা এলাকায় আব্দুল মতিন (৪০) কে আটক করে সেনাবাহিনী।

আটককৃত ব্যাক্তি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারে পরিমানে কম গ্যাস দিয়ে বাজারে বিক্রি করছিলেন। মতিন শায়েস্তাগঞ্জ উপজেলার বটচর গ্রামের মৃত আব্দুল সাত্তারের পুত্র।

সূত্রে জানা যায়, অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসা খুলে দীর্ঘ দিন ধরে প্রতি গ্যাস সিলিন্ডারে ১ থেকে ২ কেজি গ্যাস কম দিয়ে সেগুলোতে নামি দামি কোম্পানির নামের স্টিকার ব্যবহার করে সিলিন্ডার গুলো দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত প্রতারক মতিন।
প্রাথমিকভাবে আটক মতিন জানায়,সে বিভিন্ন কোম্পানির লোগো লাগিয়ে সরকারি গ্যাস সিলিন্ডারের সাথে বেসরকারি সিলিন্ডার কে অদল বদল করে সরকারি সিলিন্ডারের গ্যাস বেসরকারি সিলিন্ডারে পরিমাণে কম দিয়ে সিলিন্ডার গুলো বিক্রি করত সে।
এতে করে সিলিন্ডার প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বেশি লাভ হত তার।

এ সময় মতিনের সহযোগিরা সেনাবাহিনীর অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

স্হানীয়রা জানান,দীর্ঘ দিন ধরে গোপনে মতিন খালি সিলিন্ডারে কম গ্যাস দিয়ে বিক্রি করত।
কেউ কেউ এ বিষয়ে কথা বললে বিভিন্ন সময় তাদের কে হুমকি দমকি দিত সে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৬০০ বোতল অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে এবং একটি সিলিন্ডার বহনকারী ছোট পিকআপ সহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মতিন কি আটক করা হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম জানান, অভিযুক্ত আব্দুল মতিন কে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট