1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে জামাইয়ের ফাঁদে ব্যবসায়ীর মোটরসাইকেল লুট: কাগজপত্র ফেরতের নামে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক ব্যবসায়ীর পুরাতন মোটরসাইকেল নিয়ে চাঞ্চল্যকর চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাই পরিচয়ের এক প্রতারকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রোমান আহমদ (৩৮), পিতা- মোঃ আব্দুল মতিন, গ্রাম- দেউন্দি বস্তি, ৫নং শানখলা ইউনিয়ন, চুনারুঘাট, হবিগঞ্জ।
অভিযোগ সূত্রে জানা যায়, রোমান আহমদের নিজের নামে কেনা লাল-কালো রঙের একটি পুরাতন Bajaj Pulsar 150cc মোটরসাইকেল (রেজিঃ হবিগঞ্জ-ল-১১-১৪০৩), যার মূল্য প্রায় ১,১০,০০০/- টাকা। গত ২২ জুলাই ২০২৫ ইং, বিকাল আনুমানিক ৩টা নাগাদ রোমানের ছোট ভাই মোঃ রাসেল আহমদ ওই মোটরসাইকেলটি নিয়ে যান লস্করপুর চা-বাগানে। সেখানে থাকা অবস্থায় অভিযুক্ত মোঃ সাদ্দাম মিয়া (৩৪), পিতা- মৃত আব্দুল আলী, সাং- চান্দপুর বস্তি, ৩নং দেওরগাছ ইউনিয়ন, চুনারুঘাট, হবিগঞ্জ—রাসেল আহমদের মোবাইল নম্বরে ফোন করে জানায়, সে চান্দপুর বাগানে অবস্থান করছে এবং বদরগাজী যেতে চায়, কিন্তু গাড়ি পাচ্ছে না। এজন্য সে রাসেলকে অনুরোধ করে তাকে পৌঁছে দিতে।
সাদ্দাম মিয়া, যিনি তাদের গ্রামের জামাই, হওয়ায় রাসেল কোনো সন্দেহ না করে তাকে মোটরসাইকেলে তুলেন এবং রওনা হন বদরগাজীর উদ্দেশ্যে। বিকাল আনুমানিক ৫টার দিকে বেগমখান চা-বাগানে পৌঁছালে সাদ্দাম রাসেলকে গাড়ি থামাতে বলেন এবং জানান, তার এক বন্ধুর কাছে কিছু টাকা পাওয়া আছে, যা আনতে তিনি ৫ মিনিটেই ফিরে আসবেন। কিন্তু এরপর তিনি আর ফেরেননি। রাসেল রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও সাদ্দামের খোঁজ না পেয়ে বিষয়টি তার বড় ভাই রোমানকে জানান।
পরদিন রোমান আহমদ এলাকার লোকজন ও দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষী—মোঃ আজিজুর রহমান জসিম (৩২) ও মোঃ সুজন মিয়া (২৭), উভয়ই কাঠালবাড়ী গ্রামের বাসিন্দা—কে সঙ্গে নিয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে ২৩ জুলাই রাত ৯টার দিকে স্থানীয় দেওরগাছগামী রাস্তার পূর্ব পাশের একটি ধানক্ষেতের পাশ থেকে মোটরসাইকেলটির বিভিন্ন কাটা-ছেঁড়া যন্ত্রাংশ ও ক্যাবল উদ্ধার করা হয়। তবে গাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েব ছিল।
এরপর অভিযুক্ত সাদ্দাম মিয়া মোবাইল ফোনে রোমানকে জানায়, গাড়ির কাগজপত্র তার ঘা কাছেই আছে এবং তা ফেরত পেতে হলে তাকে ১০,০০০/- টাকা দিতে হবে। এছাড়াও সাদ্দাম হুমকি দেন, যদি তার শর্ত না মানা হয় বা উদ্ধার কাজে সহযোগিতাকারী আজিজুর ও সুজনকে যে কোন সময় রাস্তাঘাটে একা ফেলে তিনি তাদের হত্যা করে লাশ গুম করে ফেলবেন।
রোমান আহমদ বলেন, “ঘটনার পর থেকেই আমি এবং আমার পরিবারের সদস্যরা ভয়ে আছি। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছি।”
স্থানীয়দের মতে, অভিযুক্ত সাদ্দাম মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। অভিযোগটি এখন চুনারুঘাট থানায় প্রক্রিয়াধীন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে প্রত্যাশা ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট